সুপ্রীম কোর্টে ভোটার তালিকার বিষয়ে সিইসি’র আবেদনের ৪র্থ দিনের শুনানি অনুষ্ঠিত
ভোটার তালিকা প্রণয়নে হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)’র দায়েরকৃত আবেদনের শুনানি সুপ্রীমকোর্টে রোববার চতুর্থ দিনের মত অব্যহত ছিলো।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে বিচারপতি মুহাম্মদ রহুল আমিন, বিচারপতি এমএম রহুল আমিন, বিচারপতি তোফাজ্জল ইসলাম ও বিচারপতি আমিরুল কবীর চৌধুরী সমন্বয়ে গঠিত সুপ্রীম কোর্টের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার শুনানির পরবর্তী তারিখ ধার্য্য করেন।
রিট পিটিশনটি দায়েরকারীর পক্ষে ব্যারিস্টার এম আমির--উল ইসলাম আদালতে বক্তব্য উপস্থাপন করেন। বিচারপতি এম এ আজিজের পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট টিএইচ খান।
