শ্যামপুরে ২ নেতা হত্যার প্রতিবাদে সোমবার স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ
রাজধানীর শ্যামপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা জামাল হোসেন ও কালু মিয়া হত্যাকা-ের প্রতিবাদে ২২ মে সোমবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ ওই দিন নগরীর মুক্তাঙ্গনে এ সমাবেশ করবে।
শনিবার বিকেলে নিহতদের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে সেখানে দুই নেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ, সাবের হোসেন চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছাড়াও জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি, আফম বাহাউদ্দিন নাসিম, পংকজ দেবনাথ, মোতাহার হোসেন মোল্লা, নির্মল রঞ্জন গুহ, পথিক সাহা, অ্যাডভোকেট মঞ্জু নাজনীন, প্রবাল রায়সহ বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বিক্ষোভ মিছিল ও জানাজায় অংশ নেন।
জামাল হোসেন ও কালু মিয়া শুক্রবার রাতে শ্যামপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
