২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ‘সখিপুর বাঁচাও সংগ্রাম কমিটি’র হরতাল স্থগিত

টাঙ্গাইলে ‘সখিপুর বাঁচাও সংগ্রাম কমিটি’র আহ্বানে বৃহস্পতিবার শুরু হওয়া অনির্দিষ্টকালের হরতাল রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 04:11 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) - এই দুজনের অপসারণের দাবিতে বুধবার ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়।

প্রশাসনের সাথে বৃহস্পতিবার রাতে সমঝোতা বৈঠকের পর তিন দিনের মধ্যে ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের আশ্বাস দেওয়া হলে হরতাল স্থগিত করা হয়।

সংগ্রাম কমিটি সূত্র জানায়, তিন দিনের মধ্যে দাবি কার্যকর না হলে সোমবার থেকে আবারো হরতালের কর্মসূচি দেওয়া হবে।

সমঝোতা বৈঠকে জেলা প্রশাসক সাইফুদ্দিন আহমেদ মজুমদার, পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী এবং সংগ্রাম কমিটির পক্ষে আহবায়ক মীর শামসুল আলম, বিএনপি’র কেন্দ্রীয় নেতা আহমেদ আযম খান, আওয়ামী লীগের নেতা আব্দুস সালাম খান উপস্থিত ছিলেন।

খাস জমি থেকে দখলদারদের উচ্ছেদের প্রতিবাদে ‘সখিপুর বাঁচাও সংগ্রাম কমিটি’ নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) এর অপসারণ দাবিতে আন্দোলন করে আসছে।