দুর্নীতি ও রাজনৈতিক বিরোধ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্র
দুনગীিত ও রাজৈনিতক িবেরাধ আগামী সাধারণ িনবગাচেন বাংলােদেশর জনઘ চઘােলਙ সৃিੈ করেব বেল মািকગন যুਡઙরাੈચ জািনেয়েছ৷
দুর্নীতি ও রাজনৈতিক বিরোধ আগামী সাধারণ নির্বাচনে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ইউএস হাউস আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান জেমস লিচ এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড বাউচার বৃহস্পতিবার বাংলাদেশ সম্পর্কে এ অভিমত ব্যক্ত করেন।
রিচার্ড বাউচার বলেন, দুর্নীতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যকার তীক্ত বিরোধ বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ইউএস হাউস আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সামনে বাংলাদেশের অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ভারত ছাড়া এ অঞ্চলের অন্যান্য দেশগুলো ভয়াবহ গণতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে।
