নেত্রকোনায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে
বিরোধী দলের ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে আওয়ামী লীগের ডাকে নেত্রকোনায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। নেত্রকোনায় আওয়ামী লীগের ঘেরাও কর্মসূচি চলাকালে বুধবার হামলার কারণে এই হরতালের আহবান করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে আইন রক্ষাকারী বাহিনীর সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়।
