২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোটা বাংলাদেশ যেকোনো মুহূর্তে কানসাটে পরিণত হতে পারে: সুরঞ্জিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি মঙ্গলবার বলেছেন, জোট সরকারের দুঃশাসনে গোটা বাংলাদেশ যে কোনো মুহূর্তে কানসাটে পরিণত হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

মুসলিম হল ইনস্টিটিউটে নাগরিক কমিটি আয়োজিত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শফিউল আলমের স্মরণে এক শোক সভায় তিনি বলেন, শনির আখড়া একটি উল্লেখযোগ্য ঘটনা। জনগণের সেন্টিমেন্ট ধারণ করে সরকারের উচিত এ মুহূর্তে পদত্যাগ করা।

কমিটির চেয়ারম্যান সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, এমএ সালাম, অ্যাডভোকেট রতন কুমার রায়, সাংবাদিক ও কবি আবুল মোনেম, এম কফিলউদ্দিন, কমরেড শাহ আলম এবং মুস্তারি শফিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। 

সুরঞ্জিত বলেন, সংস্কার ছাড়া পরবর্তী নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাতা গোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন।