২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারিকরণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারিদের বিক্ষোভ

বাংলাদেশ টি অ্যান্ডটি শ্রমিক কর্মচারি ফেডারেল ইউনিয়ন মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডকে বেসরকারি কোম্পানিতে রুপান্তরের সরকারি সিধান্ত বিবেচনা এবং পদোন্নতি ও বদলীর নামে ঘুষ আদায়ের প্রতিবাদে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

ইউনিয়ন সভাপতি মোঃ নূরুল আজাদ এবং সাধারণ সম্পাদক এস.এম এ. মুকিত দেশব্যাপী কর্মসূচীতে অংশ নেয়ার জন্যে ইউনিয়ন সদস্যদের ধন্যবাদ জানিয়ে পরবর্তী কর্মসূচী পালনের আহবান জানান।