২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ার ইউএনও’র মৃত্যুতে শেখ হাসিনার শোক

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. আলমগীর কবির খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

রোববার এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহি আতœার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আলমগীর কবির রোববার সকালে ফরিদপুরের নগরকান্দায় এক সড়ক দুর্ঘটনায় তার গাড়ি চালকসহ মর্মান্তিকভাবে নিহত হন বলে আওয়ামী লীগ সূত্র জানায়।