২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের অধিবেশনের মাঝেই কোরাম সংকট

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় কোরাম সংকটের কারণে তিন মিনিট কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এসময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সিদ্ধান্ত প্রস্তাব আলোচনার এক পর্যায়ে রাত পৌনে ৯টায় আওয়ামী লীগের অ্যাডভোকেট রহমত আলী ও শাহজাহান খান দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সংসদে এখন কোরাম নেই’। স্পিকারও বলেন ‘আমারও মনে হচ্ছে কোরাম নেই।’ এ পর্যায়ে তিনি বৈঠক এক মিনিটের জন্য বিরতি দিয়ে হুইপদের দৃষ্টি আকর্ষণ করেন।

পরে হুইপ রেজাউল বারী ডীনা লবিতে গিয়ে সদস্যদের সংসদে নিয়ে আসার চেষ্টা চালান।

এক মিনিট পরও কোরাম পূর্ণ না হলে স্পিকার ঘন্টা বাজানোর নির্দেশ দেন। এক মিনিট ব্যাপী ঘন্টা বাজানোর পর কোরামপূর্ণ হলে বৈঠকের কার্যক্রম আবার শুরু হয়।