সংসদে জন্ম ও মৃত্যু নিবন্ধণ বিল পাস
জাতীয় সংসদের বৈঠকে মঙ্গলবার ‘জন্ম ও মৃত্যু নিবন্ধণ বিল, ২০০৬’ পাস হয়েছে।
এছাড়াও বৈঠকে চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয় বিল ২০০৬, ‘দি পাবলিক সার্ভেন্টস (ডিসমিসাল অব কনভিকশন) (সংশোধন) বিল ২০০৬ ও আদালত অবমাননা বিল ২০০৬ উত্থাপণ করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সারাদেশে পৌর ও পৌর এলাকার বাইরে জন্ম ও মৃত্যু নিবন্ধণ বাধ্যতামূলক করে ২০০৪ সালে প্রণীত আইনের সংশোধনী বিলটি উত্থাপণ করেন।
বিরোধী দলের সদস্যদের অনুপস্থিতিতে বিলটি কোনো আপত্তি বা আলোচনা ছাড়াই সংসদে পাস হয়।
