২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণসংযোগ শুরু করেছেন তারেক জিয়া

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন গ্রামে গণসংযোগ শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার সাংগঠনিক সচিবালয় হাওয়া ভবনের মুখপাত্র আশিক ইসলাম মঙ্গলবার এ তথ্য জানান।

তিনি বলেন, লক্ষ্মীপুর থেকে তিন মাসব্যাপী এ গণসংযোগ শুরু হয়েছে ।

গণসংযোগকালে তারেক জিয়া এ অঞ্চলের বিভিন্ন থানার প্রত্যন্ত গ্রামগুলোতে প্রায় ২৫টি পথসভায় বক্তব্য রাখবেন বলে হওয়া ভবনের মুখপাত্র জানান।

তিনি বলেন, মূলত জোট সরকারের সাফল্য তুলে ধরা এবং আগামীতে বিএনপি পুনরায় ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে তারা কি কি পদক্ষেপ নেবে এসব চিত্র জনগণের সামনে তুলে ধরবেন তারেক জিয়া।

এছাড়া গণসংযোগকালে তারেক জিয়া আওয়ামী লীগ সরকারের আমলের ব্যর্থতা সম্পর্কেও জনগণকে অবহিত করবেন বলে হাওয়া ভবনের মুখপাত্র জানান।

পথসভা ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুবিধা - অসুবিধা সম্পর্কেও স্থানীয় বাসিন্দাদের সাথে খোলামেলা আলোচনা করবেন তিনি।

তারেক রহমান লক্ষ্মীপুরের যে ২৫টি পথসভায় বক্তৃতা করবেন তার মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হচ্ছে - কেতুড়ি বাজার, বাটট্রা হাইস্কুল, মাঝিরগাঁও, রামগঞ্জ হাইস্কুল,  রায়পুর পৌরসভা খাসের হাট, দালাল বাজার, লক্ষ্মীপুর পৌরসভা, শিলবায়ছাই, সাকচর, রামগতির হ্টা, আলেকজান্ডার, হাজিরহাট, তেরাবগঞ্জ, মুসলিমবাদ, দিঘুলি হাই স্কুল ও নতুন পেয়ারীগঞ্জ।