২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশনে যোগ দিলেন মানিকগঞ্জের নতুন সাংসদ মাইনুল ইসলাম শান্ত

মানিকগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে বিজয়ী সরকার দলীয় সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত মঙ্গলবার প্রথমবারের মতো সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

দিনের প্রশ্নোত্তর পর্ব শেষে মাগরিব নামাজের বিরতির আগে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার নতুন এই সাংসদকে সংসদে পরিচয় করিয়ে দেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নতুন সাংসদ মাইনুল ইসলাম খান শান্ত তাকে ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

তিনি সরকারের শেষ সময়ে নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য গত ১৯ এপ্রিল ওই আসনের উপনির্বাচনে তিনি বিজয়ী হন। এর আগে এই আসনটিতে তার পিতা শামসুল ইসলাম খান (নয়া মিয়া) সাংসদ ছিলেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।