বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় জলিলের ক্ষোভ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, এমপি, মঙ্গলবার সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা সভাপতি অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
ওই ঘটনাকে বর্বরোচিত ও নাশকতামূলক উল্লেখ করে আব্দুল জলিল দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, এ সরকারের হাতে কোনো মানুষের জীবনই নিরাপদ নয়।
মঙ্গলবার এক বিবৃতিতে জলিল বলেন, একজন সাবেক রাষ্ট্রপতির বাসভবনে নাশকতামূলক অগ্নিকাণ্ডে সমগ্র দেশবাসী ক্ষুব্ধ ও স্তম্ভিত।
আব্দুল জলিল বি চৌধুরীর ওপর কাপুরুষোচিত হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
