২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার শহীদ জননী জাহানারা ইমামের ৭৭তম জন্মবার্ষিকী

শহীদ জননী জাহানারা ইমামের ৭৭তম জন্মবার্ষিকী বুধবার পালিত হবে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ উপলক্ষে বুধবার বিকেল ৪টায় ধানমন্ডি ডব্লিউভিএ মিলনায়তনে ‘মৌলবাদী সাম্প্রদায়িক জোট সরকারের মনবাধিকার লঙ্ঘন’ শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লেখক, সাংবাদিক শাহরিয়ার কবীর।

ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি কেএম সোবহান, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি ও নারী নেত্রী হেনা দাস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির ব্যারিস্টার শফিক আহমেদ আলোচনায় অংশ নেবেন।