সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির উদ্যোগে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত হাইকোর্টের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আওয়ামী লীগ নেতারা বলেন, দুর্নীতি, লুটপাট, দলীয়করণ ও স্বজনপ্রীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান জোট সরকার অন্যান্য খাতের মতো জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠায় বিগত আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে খালেদা জিয়ার নামে নামকরণ করায় সমগ্র দেশবাসী ক্ষুব্ধ ও স্তম্ভিত।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক ডা. আবদুল মান্নান এমপি এবং অধ্যাপক ডা. এমএস আকবর উপস্থিত ছিলেন।
