২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের ৩৭ বিএনপি নেতাকর্মীর অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট

হাইকোর্ট রোববার বরিশালের ৩৭ বিএনপি নেতাকর্মীকে দুটি অগ্নিসংযোগের মামলায় অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

অভিযুক্ত নেতাকর্মীদের দায়ের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এসকে সিনহা ও বিচারপতি জুবায়ের রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ কেন অভিযুক্তদের নিয়মিত জামিন প্রদান করা হবে না, এ ব্যাপারে সরকারের প্রতি কারণ দর্শানোর আদেশ জারি করেন।

দুটি মামলায় পুলিশ রিপোর্ট প্রদানের আগ পর্যন্ত এ জামিন আদেশ বহাল থাকবে।

গত ২১ এপ্রিল বিএনপি’র দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মুলাদী পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রব ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজা বিএনপি’র ওই নেতাকর্মীদের অভিযুক্ত করে পৃথক দুটি মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপি সদস্য অধ্যাপক শরিফুল্লাহ ও মুলাদী পৌরসভার সাবেক বিএনপি সভাপতি শুকুর আহমেদ।

অভিযুক্তরা রোববার সশরীরে আদালতে উপস্থিত হন।

আদালতে অভিযুক্তদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।