২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলে ধর্মঘটে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অচল

ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

রোববার ধর্মঘট চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে দফায় দফায় মিছিল ও সমাবেশ এবং উপাচার্যের (ভিসি) বাসভবন ঘেরাও করে।

ধর্মঘটী ছাত্ররা সকালেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও সকল শ্রেণী কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এতে কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরা ভেতরে ঢুকতে পারেনি।

ধর্মঘট চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ক্যাম্পাস ও ভিসির বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর কবিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রদল এ ধর্মঘট আহ্বান করে।