২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মান্নান ভূঁইয়ার উপস্থিতিতে বিএনপি’র ২ গ্রুপে সংঘর্ষ

পাবনায় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার উপস্থিতিতে এক সমাবেশে শনিবার জেলা বিএনপির দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় সমাবেশের কার্যক্রম কিছুক্ষণের জন্যে বন্ধ থাকে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সংঘর্ষের সময় সমাবেশটি প- হওয়ার উপক্রম হয়। পরে মঞ্চে থাকা সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র জানায়, পার্টির মহাসচিবের সামনে কেএম আনোয়ারুল ইসলাম, এমপি ও তার লোকজন অপর এমপি প্রার্থী মাসুদ খন্দকারকে মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

তারা মাসুদ খন্দকারকে মঞ্চ থেকে ফেলে দেয়। এ ঘটনায় মাসুদের সমর্থকরা বর্তমান এমপির ক্যাডারদের ওপর চড়াও হয়। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় সমাবেশটি প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে।

পরে সমাবেশে মান্নান ভূঁইয়া বলেন, বিরোধী দল সংস্কার বিষয়ে সংলাপ চায় না।   

তিনি আরো বলেন, নির্বাচনে বিরোধী দল  ভরাডুবি জেনে তারা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।