পটুয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে
পটুয়াখালীর দুমকি উপজেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল এবং বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালিত হচ্ছে।
বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি জিএম জাহাঙ্গীর কবিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে ছাত্রদল এই হরতাল আহবান করে।
ছাত্রদল কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা মেরে দেয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের ভিতরে প্রবেশ করতে পারেননি।
