২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে: জাপানি রাষ্ট্রদূতের কাছে হাসিনার আশাবাদ

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কর্মকা-ে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 02:59 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

জাপানের রাষ্ট্রদূত মাৎসিসুরি হরিগুচি শনিবার সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে এলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

শেখ হাসিনা বাংলাদেশে অব্যাহত সহযোগিতার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে জাপান সরকারের কাছে তার শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

হরিগুচি বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, দলীয় প্রধানের রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ও শেখ হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয় এ সময় উপস্থিত ছিলেন।