বিট্রিশ পরাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকা আসছেন
বিট্রিশ পরাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র মে মাসের দ্বিতীয় সপ্তাহে সরকারি সফরে বাংলাদেশ আসছেন বলে উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ‘আমরা তার আগমন প্রত্যাশা করছি। যুক্তরাজ্য ও বাংলাদেশ উভয় পক্ষের কর্মকর্তারাই বর্তমানে তার সফরের জন্যে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, এর পাশাপাশি প্রতিবেশী দেশগুলো থেকেও উচ্চ পর্যায়ের কিছু সফর হতে পারে।
তিনি বিস্তারিত না জানালেও ব্রিটিশ মন্ত্রীর এ সফর দুদিনের হতে পারে।
পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক অচলাবস্থায় তার এ সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপর একজন সিনিয়র কর্মকর্তা বলেন, নির্বাচনের আগে স্ট্রর এ সফরের কারণে তিনি বড় দুটি রাজনৈতিক দলের জন্যে কোনো বার্তা নিয়ে আসতে পারেন। যুক্তরাজ্য থেকে এটিই হতে পারে এ বছরের উচ্চ পর্যায়ের শেষ সফর।
