২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুশাসন, মানবাধিকার বাংলাদেশের জন্যে গুরুত্বপূর্ণ: ইসি

ইউরোপীয় কমিশনের এক্ট্রার্নাল রিলেশনস কমিশনার বিনেতা ফিরেরো ওয়াল্ডনার বৃহস্পতিবার বলেছেন, বাংলাদেশের ভাবমূর্তি ও ইমেজের জন্যে সুশাসন ও মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

তিনি আরো বলেন, দেশটির পরবর্তী নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করাও খুবই গুরুত্বপূর্ণ। ওই নির্বাচনে পর্যক্ষেক প্রেরণের প্রস্তাব করেছেন বলে তিনি জানান।

ব্রাসেলস সফররত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান তার সাথে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন।

মোরশেদ খান ইউরোপের কয়েকটি দেশে ১০দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বুধবার ব্রাসেলসে এসে পৌঁছেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে একটি আধুনিক সংসদীয় গণতান্ত্রিক দেশ হিসেবে উল্লেখ করেন।