২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসানুল হক ইনুর আগাম জামিন মঞ্জুর

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে তার বিরুদ্ধে সরকার পক্ষের দায়েরকৃত হামলা মামলায় বৃহস্পতিবার হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

হাসানুল হক ইনুর জামিন আবেদনের শুনানির পর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রশিদ এবং বিচারপতি রহমান ভূইয়ার সমন্বয়ে গঠিত ডিভিশনাল বেঞ্চ এই মামলায় কেন আগাম জামিন প্রদান করা হবে না-- এই মর্মে সরকারের প্রতি দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর রুলও জারি করেন।

আবেদনকারী বৃহস্পতিবার স্বশরীরে হাজির হয়ে হাইকোর্ট বেঞ্চে জামিনের জন্য আবেদন করেন।

১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ১৪ দলের ঘেরাও কর্মসূচিতে কর্তব্যরত পুলিশের ওপর হামলার অভিযোগে ধানমন্ডি পুলিশ হাসানুল হক ইনুসহ বিরোধীদলের ২২জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করে।

হাসানুল হক ইনুর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার এম আমির-উল-ইসলাম। তাকে সহযোগিতা করেন জেডআই খান পান্না, অ্যাড. মমতাজউদ্দিন আহমেদ এবং অ্যাড. এমকে রহমান।