২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে একদল বহিরাগত শিবির কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত হয়েছে ছাত্রশিবিরের নয়জন নেতা-কর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের একদল কর্মী সূর্যসেন হলের সামনে শিবিরের একদল বহিরাগত নেতা-কর্মীকে মারধোর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবিরের এসব বহিরাগত কর্মীরা ক্যাম্পাসে দলীয় প্রচারাভিযানে এসেছিলো।  এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার ছাত্রলীগ কর্মীদের ধাওয়া খেয়ে এক দল শিবির কর্মী ক্যাম্পাস থেকে পালিয়ে যায়।

ইসলামী ছাত্রশিবিরের জাতীয় মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য এসব নেতা-কর্মী বরিশাল থেকে ঢাকায় এসেছে বলে সূত্র জানায়।

ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন এ ঘটনা সম্পর্কে বলেন, যে কোন মূল্যে ক্যাম্পাসে শিবিরের প্রবেশকে প্রতিহত করা হবে। এ উদ্দেশ্যে ক্যম্পাসে কড়া পাহারা বসানো হয়েছে।  

এর আগে মঙ্গলবার ঢাবি’র সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়।