২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিবির ও ছাত্রদলের মথ্যে ভুলবোঝাবুঝি সৃষ্টির ষড়যন্ত্র চলছে’

 ‘ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ। যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বৃহস্পতিবার পল্টন ময়দানে ছাত্র শিবিরের জাতীয় ছাত্র সমাবেশে মাওলানা মতিউর রহমান নিজামীসহ অধিকাংশ নেতারাই নির্বাচনের পূর্ব মুহূর্তে এ ‘ষড়যন্ত্রের’ ব্যাপারে হুঁশিয়ার করেন ছাত্রশিবির কর্মীদের।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা.খন্দকার মোশাররফ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রমুখ।

মাওলানা মতিউর রহমান নিজামী আরো বলেন, যারা ধর্ম ও রাজনীতিকে আলাদা করতে চায় তারা মূলত সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ করছে।    

সভায় বক্তারা নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব প্রসঙ্গে আলোচনায় জামাতকে না রাখার দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। তারা বলেন, এটা জোট সরকারের বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র।

তারা আরো বলেন, ইসলামে জঙ্গিবাদ ও মৌলবাদের কোন সম্পর্ক নেই। আর এ সমাবেশ এটা প্রমাণ করেছে।