সংসদের ২১তম অধিবেশন শুরু
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে সংসদের ২১তম অধিবেশন শুরু হয়েছে।
সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনিুপস্থিতিতে পাঁচ সদস্যের একটি চেয়ারম্যান প্যানেল গঠন করা হয়েছে।
প্যানেলের সদস্যরা হলেন- বিএনপির এবাদুর রহমান চৌধুরী এবং শওকত হোসেন বকুল, আওয়ামী লীগের ড. এম আমানুল্লাহ, জামাতের শাহ রুহুল কুদ্দুস ও জাতীয় পার্টির মোহাম্মদ আলী সরকার।
বাণিজ্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংসদের অধিবেশন আগামী ৯ মে পর্যন্ত সাত কার্যদিবস চলবে।
সংসদে নয়জন খ্যাতনামা ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
ওই নয়জনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, সাবেক মন্ত্রী মাওলানা এম এ মান্নান, বর্তমান সংসদের সরকারদলীয় এমপি আব্দুল মোতালেব আকন্দ।
যদিও শোক প্রস্তাবে কানসাটে পুলিশের গুলিতে নিহতদের নাম অন্তর্ভুক্ত করতে বিরোধী দলের দাবী ছিল। তবে শোক প্রস্তাবে তা উল্লেখ করা হয়নি।
