২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাট ইস্যুতে সংসদ থেকে আ’লীগের ওয়াক আউট

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ কানসাট হত্যাকা- শোক প্রস্তাবে অন্তর্ভুক্তি এবং ওই ইস্যুতে তাদের দুই সাংসদের আলোচনা এক্সপাঞ্জের প্রতিবাদে বৃহস্পতিবার শুরু হওয়া সংসদের চলতি ২১তম অধিবেশন থেকে ওয়াক আউট করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বিকেল সাড়ে ৫টায় স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতেই বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংসদদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

সংসদের রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত বর্তমান সংসদের সদস্য বিএনপির আব্দুল মোত্তালিব আকন্দের মৃত্যুতে শোক প্রকাশ করে আলোচনা হয়।

এতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর মোট ১৫ জন সদস্য আলোচনা করেন।

আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এবং মোহাম্মদ নাসিম সম্প্রতি ঘটে যাওয়া কানসাট হত্যাকা-কে শোক প্রস্তাবে অন্তর্ভুক্তির দাবি জানান।

তারা বলেন, কানসাটে যে বর্বরোচিত হত্যাকা- ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। বিদ্যুতের দাবিতে আন্দোলনকালে সেখানে নিরীহ সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এ বিষয়টি শোক প্রস্তাব ও আলোচনায় আসা উচিত।

এ সময় স্পিকার সুরঞ্জিত সেনগুপ্তের মাইক বন্ধ করে দেন এবং তার বক্তব্যে শুধুমাত্র সাংসদ মোত্তালিব আকন্দের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনার অংশটি রেখে বাকী অংশ এক্সপাঞ্জ করেন।

এর প্রতিবাদে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ ও চিফ হুইপ আব্দুস শহীদের নেতৃত্বে আওয়ামী লীগের সদস্যরা শোরগোল করতে করতে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।

পরে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে আব্দুল হামিদ বলেন, আমরা কানসাটের বর্বরোচিত হত্যাকা-ের ব্যাপারে আলোচনা ও বিষয়টি শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করতে স্পিকারকে নোটিশ দিয়েছি। কিন্তু তা অন্তর্ভুক্ত করা হয়নি। এ বিষয়ে আমাদের আলোচনাও স্পিকার এক্সপাঞ্জ করেছেন।

শোক প্রস্তাবের ওপর আলোচনায় সরকারি দলের চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, শোক প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধী দলের ওয়াকআউট একটি নজীরবিহীন ঘটনা। রেওয়াজ অনুযায়ী সংসদে শুধুমাত্র চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ ও আলোচনা হয়ে থাকে।

তিনি বিরোধী দলের এ ওয়াকআউটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বলেন, এটি তারা জেনেশুনেই করেছেন। তারা চান না সংসদ ভালোভাবে চলুক। সংসদ চালাতে তারা কোনো সহযোগিতা করছেন না।

পরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া একে নজীরবিহনী ঘটনা বলে উল্লেখ করে বলেন, রেওয়াজ অনুযায়ী শুধুমাত্র চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে আলোচনা হয়। আমরা তাই করেছি। তাই কানসাট ইস্যুতে কোনো আলোচনা শোক প্রস্তাবে করা হয়নি।

পরে সংসদে কানসাট ট্র্যাজেডির কথা উল্লে¬খ না করেই একটি শোক প্রস্তাব পাশ করা হয়। পরে স্পিকার সংসদের বৈঠক আগামী ২ মে বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করেন।

এর আগে স্পিকার সংসদ চালানোর জন্যে পাঁচ সদস্যের সভাপতিম-লি মনোনয়ন দেন। এর সদস্যরা হচ্ছে, বিএনপির এবাদুর রহমান চৌধুরী, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আওয়ামী লীগের ডা. এম আমানুল্লাহ, জামায়াতের শাহ রুহুল ক্দ্দুুস ও জাতীয় পার্টির মোহাম্মদ আলী সরকার।

এছাড়াও সংসদের বৈঠকে সরকারি কর্মকমিশনের ২০০৫ সালের রিপোর্ট উত্থাপণ করা হয়।

এর আগে দাবি না মানায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক থেকেও আওয়ামী লীগ ওয়াকআউট করেন।

২১তম অধিবেশনের উদ্বোধনী দিনে প্রধান বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন না। তবে সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জাতীয় পার্টির নেত্রী বেগম রওশন এরশাদ অধিবেশনে অংশ নেন।