২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাট ইস্যুতে সংসদ থেকে আ’লীগের ওয়াক আউট

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ কানসাট ইস্যুতে বৃহস্পতিবার সংসদের চলতি ২১তম অধিবেশন থেকে ওয়াক আউট করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কানসাটে নিহতদের শোক প্রস্তাবের ওপর আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেন গুপ্ত ও মোহাম্মদ নাসিমের বক্তব্য এক্সপাঞ্জ করলে বিরোধী দলের সাংসদরা হৈ চৈ করতে করতে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।

পরে সংসদে কানসাট ট্রাজেডির কথা উল্লেখ না করেই একটি শোক প্রস্তাব পাশ করা হয়।