২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফের বিরুদ্ধে দ্রুত বিচার মামলা দায়ের করার প্রতিবাদ

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফের বিরুদ্ধে সরকার কর্তৃক দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 01:51 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামাত জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা তীব্র গণআন্দোলনে ভীত হয়েই ত্যাগী সক্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভাপতি আশরাফুন্নেছা মোশাররফের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্দের জোর দাবী জানিয়েছেন।