৩ মে দেশব্যাপী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে
নির্বাচন কমিশন ৩ মে খসড়া ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের সভাপতিত্বে বুধবার নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাচন কমিশনের ওই সভায় ভোটার তালিকা প্রণয়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে খসড়া ভোটার তালিকা প্রকাশসহ ভোটার তালিকা প্রণয়নের অন্যান্য কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়।
ভোটার তালিকার খসড়া ও অন্যান্য কার্যক্রমের সময়সূচি অনুযায়ী- ৩ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ, খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি, সুপারিশ ও সংশোধনের জন্য আবেদন গ্রহণের শেষ তারিখ ২১ মে, রিভাইজিং অথরিটি কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দাখিলকৃত আবেদনসমূহের নিষ্পত্তির শেষ তারিখ ৬ জুন, দাবি, আপত্তি ও সংশোধনের জন্যে দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ-২৫ জুন।
প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষে অনুষ্ঠিত ওই সভায় নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, নির্বাচন কমিশনার স ম জাকারিয়া, নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মোহাম¥দ জকরিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
