বৃহস্পতিবার সামাদ আজাদের ১ম মৃত্যুবাষিকী
প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদের ১ম মৃত্যুবার্ষিকী ২৭ এপ্রিল বৃহস্পাতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সামাদ আজাদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহযোগী ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনীর একজন সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
এছাড়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে সামাদ আজাদের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার বাদ জোহর মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হবে।
সামাদ আজাদের ঢাকাস্থ বাসভবন ৬১, ১২/এ ধানম-িতে শুক্রবারে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল দলের নেতাকর্মী ও দেশবাসীকে যথাযোগ্য মর্যাদায় সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান জানিয়েছেন।
