২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ- ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ

জাতীয় সংসদের মানিকগঞ্জ-৪ আসনের উপ নির্বাচনে নির্বাচিত চার দলীয় জোট প্রার্থী মঈনুল ইসলাম বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 05:43 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব এহসান উল ফাত্তাহ।

এ সময় ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন, হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, সংসদ সদস্য কাজী সাহেরা আনোয়ারা শাম্মি শের, স্থানীয় চারদলীয় জোট নেতৃবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।