জয় বৃহস্পতিবার ঢাকা আসছেন
বঙ্গবন্ধুর দৌহিত্র এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার দেশে আসছেন।
এমিরেটস’র ফ্লাইটযোগে সকাল সাড়ে আটটায় তার ঢাকায় অবতরণ করার কথা। সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ দলীয় নেতৃবৃন্দ বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।
দলীয় সূত্র বিডিনিউজকে জানিয়েছে, জয় মঙ্গলবার ওয়াশিংটন থেকে ল-ন পৌঁছেছেন।
বাংলাদেশে দু’ সপ্তাহ অবস্থানকালে তিনি বাবা মা ও আতœীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো ছাড়াও ছাত্রলীগের অনুষ্ঠানসহ রাজনৈতিক কিছু কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে সূত্র জানায়।
আমেরিকায় কর্মরত জয় সর্বশেষ গত বছরের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন বাংলাদেশ এসেছিলেন।
