২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়নের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার

গণমুখী ও সার্বজনীন শিক্ষার অধিকার এবং সাম্প্রদায়িকতা বিরোধী  লড়াইকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন  বুধবার ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

দুপুর সাড়ে বারটায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ছাত্র ইউনিয়ন আয়োজন করেছে বর্নাঢ্য র্যালী। এছাড়া ও ডাকসু ভবনে আয়োজন করা হয়েছে প্রতিবাদী সমাবেশ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সামসুল আলম সজ্জন মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

বিবৃতিতে বলা হয়, দেশ আজ উগ্র সশস্ত্র জঙ্গিবাজ, সাম্প্রদায়িকতার কবলে। ১৯৭১ এর চিহ্নিত যুদ্ধাপরাধী, রাজাকাররা ক্ষমতায় অধিষ্টিত। স্বাধীনতার মর্মবাণী ’৭২ এর সংবিধান ভূলুন্ঠিত। তাই       

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র ইউনিয়ন সকল শহীদের নামে শপথ করে সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, দুঃশাসনবিরোধী চলমান সংগ্রাম ও শিক্ষার অধিকার আদায়ের লড়াইকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।