চট্টগ্রামের বিষাক্ত বর্জ্যবাহী জাহাজ ভাঙ্গার উদ্যোগে শ্রমিক ফ্রন্টের নিন্দা
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি আব্দুল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক জাহিদুল হক মিলু বিষাক্ত রাসয়নিক দ্রব্য বোঝাই জাহাজ ‘আলফা’ ভাঙ্গার জন্যে চট্টগ্রামে আনার উদ্যোগের নিন্দা জানিয়েছেন।
মঙ্গলবার তারা এক বিবৃতিতে বলেন, বিষাক্ত বর্জ্যবাহী জাহাজটিতে অপরিশোধিত তেলের পাশাপাশি গোপণে নিউক্লিয়ার রিএ্যাক্টর এবং বিষাক্ত রাষয়নিক পদার্থ বহন করে আনছে।
তারা এই জাহাজ ভাঙ্গার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, বিশেষ কোন স্থানে বিষাক্ত গ্যাস পরিস্কার না করে জাহাজ ভাঙ্গলে সবুজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তারা বলেন, জাহাজ ভাঙ্গার ফলে পরিবেশ এবং মানুষের ক্ষতি হবে এমনকি জীবন নাশ হতে পারে।
ফ্রন্ট নেতারা বিপদজনক এই জাহাজ দেশের সমুদ্র সীমায় প্রবেশ করতে না দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
