২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবির সমাবেশে সত্যবান হাজং- এর ঘাতকদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

সিপিবির সমাবেশে বক্তারা অবিলম্বে নেত্রকোনার দূর্গাপুরের সত্যবান হাজং-এর ঘাতকদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

সিপিবি ও আদিবাসী নেতা সত্যবান হাজং হত্যাকা-ের প্রতিবাদে মঙ্গলবার ঢাকার মুক্তাঙ্গনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবির সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, আহসান হাবিব লাবলু, বিকাশ সাহা, হামিদুল ইসলাম, আসলাম খান ও আদিবাসী ছাত্রনেতা ইলিমেন্ট হাজং।

নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখেই সত্যবান হাজংকে হত্যা করা হয়েছে। অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার করা না গেলে আরো হত্যাকা- হতে পারে।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া হত্যাকা-ের প্রতিবাদে নেত্রকোণা ও দূর্গাপুর এলাকায় সিপিবির পৃথক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।