২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণআন্দোলনের মাধ্যমে সরকারকে সংস্কার প্রস্তাব মানতে বাধ্য করা হবে: ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণআন্দোলনের মাধ্যমে জোট সরকারকে আলোচনায় বসিয়ে সংস্কার প্রস্তাব মানতে বাধ্য করা হবে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জগশ্বর মাধ্যমিক বিদ্যালয় মাঠের জনসভাসহ কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বেশ কয়েকটি পথসভায় মঙ্গলবার তিনি একথা বলেন।

এতে আরো বক্তব্য রাখেন মনসুর আহমেদ আগা, শফিকুর রহমান বাবুল, শাহাবুব আলী মাস্টার, আব্দুল আলীম স্বপন, নবিরউদ্দিন, বুলবুল কবির, মাহমুদ হোসেন দীপু, আরতি রাণী সিংহরায় প্রমুখ।

জাসদ সভাপতি ইনু সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, জোট সরকার মানুষকে কিছুই দিতে পারেনি। বিদ্যুত চাওয়ার অপরাধে সরকার মানুষের জীবন নিয়েছে। সার চাওয়ার অপরাধে কৃষককে লাঠিপেটা করেছে।