মন্ত্রিসভায় রদবদল: দপ্তর হারালেন আলতাফ চৌধুরী, মেজর হাফিজ নয়া বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার মন্ত্রিসভায় রদবদল করেছেন। বাণিজ্যমন্ত্রী আলহাজ আলতাফ হোসেন চৌধুরী দপ্তর হারিয়েছেন। তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে।
পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহম্মদ বীরবিক্রমকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসাথে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
এছাড়াও বাণিজ্য উপদেষ্টা বরকত উল্যা বুলুকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যর্থতার কারণে বাণিজ্য মন্ত্রী ও উপদেষ্টাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
