জাবিতে ছাত্রদলের হামলায় ৭ ছাত্রলীগ নেতা-কর্মী আহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রদলের হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজন নেতা-কর্মী আহত হয়েছে।
হামলাকারীদের বিচার ও শাস্তি না হলে বুধ ও বৃহস্পতিবার ছাত্রলীগ ক্যাম্পাসে ধর্মঘট করবে বলে জানিয়েছে।
সূত্র জানায়, ছাত্রলীগের ডাকা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের সমর্থনে সোমবার সকালে ছাত্রলীগ নেতা--কর্মীরা ক্যাম্পাসে পিকেটিং শুরু করে। এসময় ছাত্রদল নেতা লিংকন ও তানজীনের নেতৃত্বে ক্যাডাররা ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজের ওপর হামলা করে। সভাপতিকে রক্ষায় সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনিসহ অন্য ছাত্রলীগ নেতা--কর্মীরা এগিয়ে আসলে তারাও হামলার শিকার হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছাত্রদলের হামলায় আহতদের মধ্যে রয়েছে-- সহ--সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হক সজীব এবং সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।
