জাতীয় সংসদের সকল দলের মধ্যে সংলাপ হতে হবে: এরশাদ
জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আমার দল মুক্ত মনে শর্তহীনভাবে যে কোনো ধরনের সংলাপে বসতে প্রস্তুত।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ঈদগাহ প্রাঙ্গণে এক জনসভায় সোমবার তিনি বলেন, শুধু দুটি দলের মধ্যে সংলাপ হলে সমস্যার সমাধান হবে না। সংলাপ অবশ্যই জাতীয় পার্টিসহ সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলকেই সংলাপে অন্তর্ভুক্ত করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-- কাজী জাফর আহমেদ, করিমুদ্দিন ভরসা এমপি এবং হাফিজুদ্দিন আহমেদ এমপি।
