তৃতীয় শক্তির ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার জন্য সিপিবি’র আহবান
মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বুটেনিস বাংলাদেশের অভ্যান্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সোমবার এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছে।
“সম্প্রতি এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত তৃতীয় শক্তির ঝুঁকি সম্পর্কে মন্তব্য করেন। আমরা তার এই বিবৃতিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি”, “খাপরা ওয়ার্ড দিবস” শীর্ষক আলোচনা সভায় সিপিবি’র সভাপতি মঞ্জুরুল আহসান খান এ কথা বলেন।
১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করার পর মার্কিন রাষ্ট্রদূতের একটি বক্তব্যের পরপর ৯২-ক ধারা জারি করে যুক্তফ্রন্ট সরকার বাতিল করা হয়েছিল। “আমরা আবারও তৃতীয় শক্তির ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি”, তিনি বলেন।
