অপারেশন সি এ্যাঞ্জেলের ১৫ বছর পূর্তীতে যুক্তরাষ্ট্রের জেনারেল হ্যাঙ্ক স্ট্যাকপোল ঢাকা সফরে আসছেন
অপারেশন সি অ্যাঞ্জেলের ১৫ বছর পুর্তী উদযাপন উপলক্ষ্যে জেনারেল হ্যাঙ্ক স্ট্যাকপোল বাংলাদেশ সফরে আসছেন।
ঢাকায় মার্কিন দূতাবাস পেট্রিসিয়া এ বুটেনিস সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভয়াবহ সাইক্লোনের পরপর তিনি যে ব্যাপক মানবিক সাহায্য মিশন পরিচালনা করেন তা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি উজ্জ্বল মুহূর্ত হয়ে আছে।
অপারেশন সি অ্যাঞ্জেল ১৯৯১ সালের ১০ মে ও ১৩ জুন তাদের ত্রাণ ও উদ্ধার পরিচালনা করে।
এটি ছিলো বিশ্বের সবচেয়ে বড় ধরনের কয়েকটি দুর্যোগকালিণ সামরিক ত্রাণ তৎপরতার একটি। বাংলাদেশের জনগণের সাহায্যার্থে যাদের পাঠানো হয়েছিলো।
সাইক্লোন মেরিয়ান (২৯-৩০ এপ্রিল ১৯৯১) ছিলো ভয়ংকর এক প্রাকৃতিক দূর্যোগ। এতে ঘন্টায় ১৪০ মাইল বেগে বাতাস প্রবাহিত হয় এবং আট মিটার উচ্চ জলচ্ছাস হয় যাতে বাংলাদেশের ১৪০,০০০ মানুষ প্রাণ হারায এবং গৃহহীন হয়ে পড়ে পঞ্চাশ লাখ মানুষ।
বাংলাদেশ সরকারের অনুরোধে ২৪ ঘন্টার মধ্যে অপারেশন সি অ্যাঞ্জেল সাত হাজার মার্কিন সৈন্য, নাবিক, নৌজাহাজ ও এয়ারম্যান পাঠায়। মার্কিন এ উদ্যোগের ফলে দুই লাখ মানুষকে বাঁচানো সম্ভব হয়।
