২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ, যুব লীগের ১১৯ জন নেতাকর্মীকে হাইকোর্টের আগাম জামিন

হাইকোর্ট সোমবার আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের ১১৯ জন নেতাকর্মীকে সরকারের পক্ষ থেকে অগ্নিকা- ও হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় আগাম জামিন মঞ্জুর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন, ঢাকা নগর আ’লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও এর যুগ্ম সচিব হাজী মোহাম্মদ সেলিম, যুবলীগ সভাপতি জাহাঙ্গীর কবির নানক ও এর সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি প্রমুখ।

অভিযুক্ত নেতাকর্মীদের তিনটি জামিন আবেদনের শুনানির পর হাইকোর্টের বিচারপতি এমএ রশিদ ও বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়া সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এছাড়াও আবেদনকারীদের কেন নিয়মিত জামিন দেওয়া হবে না তার কারণ দর্শাতে সরকারের ওপর একটি রুলও জারি করেন।

আবেদনকারীরা সোমবার হাইকোর্টে জামিনের জন্যে স্বশরীরে হাজির হন। পুলিশের রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত এ জামিন আদেশ বলবত থাকবে। 

২০ এপ্রিল বিরোধী দলের ডাকা হরতাল চলাকালে পুলিশকে তাদের দায়িত্বে বাধা দেওয়ায় জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও নাজমা আক্তারসহ নয় জন আ’লীগ ও যুবলীগ নেতা নেত্রীর বিরুদ্ধে ধানম-ি পুলিশ মামলা দায়ের করে।

এর আগে ১৮ এপ্রিল হাজী সেলিমসহ ৭২জন যুবলীগ নেতার নামে লালবাগ পুলিশ দুটি মামলা দায়ের করে এবং লালবাগের চকবাজার এলাকায় যুবলীগ নেতাকর্মী ও যুবদল সন্ত্রাসী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের কারণে কামরাঙ্গিরচর পুলিশ ৩৮জনের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে।

অ্যাড. আব্দুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু অ্যাড. আমিনুদ্দিন, অ্যাড. এসএম আবুল হোসেন ও অ্যাড. সৈয়দ আহমেদ রেজার সহযোিগতা নিয়ে আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন।  রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি এটর্ণি জেনারেল (ডিএজি) মোকলেসুর রহমান জাহিদ।