২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দফা দাবিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের মানববন্ধন

রাষ্ট্রীয় সম্মানীভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সোমবার মুক্তাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ ও বাস্তবায়ন পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।

সংগঠনের আয়োজকরা বলেন, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানীভাতা বৃদ্ধি, বংশানুক্রমে সম্মানী ভাতা চালুকরণ, উন্নত চিকিৎসা প্রদান এবং বাসস্থানের বন্দোবস্তের জন্যে এই মানববন্ধন কর্মসূচি তারা পালন করছেন।

তারা বলেন, তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিকেল ৪টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে হুইল চেয়ারধারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বীর বিক্রম, মোহাম্মদ শুকুর আলী, সামসুল আলী মন্ডল, নুরুল ইসলাম, আবদুল গফুর, আবুল শহীদ বকুল, কেয়াম উদ্দিন মোল্লা, আবদুল্লাহ বীর প্রতীক, আবু তাহের, আলী আহম্মদ অংশগ্রহণ করেন।