পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটও শান্তিপূর্ণ, বুথ ফেরত সমীক্ষায় এবারও বামফ্রন্ট এগিয়ে
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চতুর্দশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ শনিবার শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।
রাজ্যের প্রধান দল তৃণমূল ও কংগ্রেস নির্বাচনে কোনও প্রকার বুথ দখল, জালভোট এবং বুথ জ্যামের অভিযোগ তোলেনি।
কংগ্রেস কোথাও কোথাও বামফ্রন্ট সাইন্টেফিক রিগিং করছে বলে তৃণমূল অভিযোগ করেলেও সাইন্টেফিক রিগিংয়ের স্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে পারেনি।
শনিবার হাওড়ায় ১৬, হুগলিতে ১৯, নদীয়াতে ১৫ ও পূর্ব--মেদেনীপুরের ১৬ টি সহ মোট ৬৬ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়। বিগত নির্বাচন গুলো থেকে এবার ভোট দেয়ার প্রবণতা বেড়েছে বলে ভোট বিশেষজ্ঞরা মনে করছেন।
হুগলি ও পূর্ব--মেদেনীপুরের কাঁথি থেকে ক্ষমতাসীন বামফ্রন্ট ও বিরোধী তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
বুথ ফেরত সমীক্ষায় এবারও বামফ্রন্ট বিরোধীদের তুলানায় অনেকটাই এগিয়ে রয়েছে। স্টার টিভির বাংলা চ্যানেল, স্টার আনন্দ এবং এসিনিয়েলসন পরিচালিত বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে, বামফ্রন্ট তৃণমূল কংগ্রেসের চেয়ে এগিয়ে আছে।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফা নির্বাচনের মতো এবারও সমীক্ষার ফলাফল প্রত্যাখন করে বলেছেন, এসব বোগাস।
একই ভাবে কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রত্যাখান করেছেন।
উপ-কমিশনার আনন্দ কুমার ভোটে কোনও প্রকার কারচুপি হয়নি বলে ঘোষনা করেছেন। রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা দেবশীষ সেন বিডিনিউজকে জানান, ভোট শান্তিপূর্ণ হয়েছে। বিরোধীদের কাছ থেকে কোনও প্রকার অভিযোগ তারা পাননি।
