২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার আবারও ১৪ দলের হরতাল, পিকেটিং হবে নগরীর ২০ স্পটে

আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল পালনের মাত্র দু’ দিন পরেই বিরোধী দলগুলো এ হরতাল পালন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সরকারের বাধাদান এবং গুলি, টিয়ার শেল নিক্ষেপসহ অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তাতার ও হয়রানির প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে।

রোববারের হরতাল সফল করতে ১৪ দল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এজন্য আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃত্ব নগরীর সকল থানা ও ওয়ার্ড থেকে রাজধানীর ২০ টি স্পটে বিপুল সংখ্যক কর্মী সমর্থককে মাঠে নামার নির্দেশ দিয়েছে।

১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ গত দু’দিনে দফায় দফায় প্রস্তুতি সভায় বসেন। এই সকল সভায় কর্মসূচি সফলের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি এবং কৌশল নিয়ে তারা আলোচনা করেন।

শনিবার সন্ধ্যায় তারা সর্বশেষ বৈঠক করেন। এর আগে বিকেলে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়।