প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিতে দফায় দফায় সংঘর্ষ: অবরুদ্ধ ঢাকার প্রাণকেন্দ্র
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও বিরোধী দলের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
রাজধানীর ধানম-ি ও বাংলামটর মোড়ে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে কেন্দ্রে রেখে প্রায় ২০ কিমি এলাকা আইনশৃঙ্খলা বাহিনী কাঁটাতারের বেড়া দিয়ে মুখ্যত অবরোধ করে রাখে।
পুলিশ আন্দোলনকারীদের বিক্ষিপ্ত করে দিতে ধানম-ি ও বাংলামটর মোড়ে বিরোধী দলের কর্মীদের ওপর এলোপাতাড়ি লাঠি চার্জ করে এবং আতঙ্ক ছড়িয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করে। বিরোধী দলের বিক্ষুব্ধ কর্মীরাও পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে দেয় এবং বাংলামটর এলাকায় মাইক্রোবাস ভাংচুরসহ বিভিন্ন ভবনের জানালা ভেঙে ফেলে।
