২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অবলম্বনের অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার বিরোধী দল দ্বিমুখী নীতির পথ অবলম্বন করছে বলে উল্লেখ করে বলেছেন, বিরোধী দল একদিকে ঐকমত্যের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ দিতে চায়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

অপরদিকে তারা জামায়াতের সাথে আলোচনায় বসতে অনিচ্ছুক।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল গণতন্ত্রে বিশ্বাস করে না। আর তাই সংসদে জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য সংখ্যক আসন থাকা সত্ত্বেও প্রস্তাবিত কমিটিতে তাদের অর্ন্তভুক্ত করতে বিরোধী দল চায় না।

তিনি বলেন, পরবর্তী জাতীয় সংসদে জিততে পারবে না এমন হতাশা থেকেই বিরোধী দল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

ভোটের মাধ্যমে আবার বর্তমান সরকারকে ক্ষমতায় নিয়ে আসা হলে তার সরকার চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী প্রতিজ্ঞা করেছেন।

নাটোরের সিংড়া উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।