২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দর বাংলাদেশ করতে বিদ্বেষপূর্ণ মনোভাবের পরিবর্তন ঘটাতে হবে: সাইফুর

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার সমাজকে বিদ্বেষপূর্ণ মনোভাব ত্যাগ করতে পারলে সারা বিশ্বে বাংলাদেশকে সুন্দর একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

“যদি আমরা আমদের বিদ্বেষপূর্ণ মনোভাব ত্যাগ করে এক সঙ্গে কাজ করি তাহলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে সুন্দর দেশে পরিনত হবে বলে আমি মনে করি”, সাইফুর রহমান ঢাকার ইস্কাটন গার্ডেনে বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ) ভবনের ভিত্তিপ্রস্তর  স্থাপনের পরে এক বৈঠকে এ কথা বলেন।

তিনি বলেন, দেশের বাজে ভাবমূর্তি  তুলে ধরা আমাদের অভ্যাস। “আমরা আমাদের দেশের অর্জন গুলোর দিকে তাকাই না। অথচ এসব অর্জন দিয়েই দেশের ১৫ কোটি মানুষের আশ্রয় ও খাদ্য জুটছে।”  

তিনি আরও বলেন, ১৯৯০ সাল থেকে বাংলাদেশের মানবিক উন্নয়ন সূচক বাড়তে শুরু করে।

বর্তমানে ৯৭ শতাংশ শিশুর উপস্থিতির কথা উল্লেখ করে সাইফুর রহমান বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর থেকেই দেশ উন্নয়নের ও সামাজিক পরিবর্তর্নের পথে এগিয়ে চলেছে”।

সাইফুর রহমান অর্থনীতিবীদদের একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নীতি প্রণয়নে সরকারকে সয়ায়তা করার আহ্বান জানান। তিনি এ সময় বিইএ ভবন নির্মানে তার মন্ত্রণালয় থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, “আমাদের এখন অর্থনীতিতে উন্নত চর্চার প্রয়াজন”। 

অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী ও বিইএ সভাপতি কাজী খলিকুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারকাত এ সময় বক্তব্য রাখেন।