রাজশাহীতে গ্যাসের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত
রাজশাহী মহানগরীতে পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে মঙ্গলবার সকাল--সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। গ্যাস আন্দোলন পরিষদ এই হরতাল আহবান করে।
স্থানীয় আওয়ামী লীগসহ ১৪ দল এতে সমর্থন দেয়।
গ্যাস আন্দোলন পরিষদ হরতালের সমর্থনে সকালে মিছিল করে। হরতাল চলাকালে নগরীর বিভিন্ন রাস্তায় ভারি কোন যানবাহন চলাচল করেনি।
কিছু সংখ্যক রিক্সা চলাচল করছে। বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। হরতালের কারণে স্কুল--কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে।
